
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১৮ হাজার ৫০৮ জন পুরুষ এবং ২ হাজার ৭৫৯ জন নারী।

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে এক অভিযানে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ।

ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমের স্টিলফন্টেইন প্রদেশের একটি অব্যবহৃত খনিতে অন্তত ৪ হাজার অবৈধ খনি শ্রমিক আটকা পড়ে আছে।

আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১ হাজার ৫২৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার ৭১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রম অধিদপ্তরের নেতৃত্বে যৌথ পরিদর্শন দল নিরাপত্তা বাহিনীর সহায়তায় গত অক্টোবরে নর্থ আল বাতিনাহ গভর্নরেটে অভিযান চালায়। এতে বিভিন্ন অভিযোগে ৬৫৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২ হাজার ২৭৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার ৬৮৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রুনাইয়ের জাতীয় নিবন্ধন ও অভিবাসন বিভাগ পরিচালিত অভিযান কাবাত ১১৬ ও ১২১–এর অধীনে দেশটির অভিবাসন আইনের ১৭ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এসব অভিবাসী কর্মীর মধ্যে ২৪ হাজার ৫৪২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৮ হাজার ৮৭ জন প্রাপ্তবয়স্ক নারী, ৬৮১ জন অপ্রাপ্তবয়স্ক ছেলে এবং ৪৯৭ জন অপ্রাপ্তবয়স্ক মেয়ে রয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজার ৯৭১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করেছে।

মালয়েশিয়ার একটি কারখানায় অবৈধভাবে কাজ করতে গিয়ে আটক হয়েছেন ৫১ বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসী।

মৃত খালিস মিয়াকে বাংলাদেশি অধ্যুষিত ওমোনিয়া এলাকা থেকে পুলিশের গাড়ির ক্ষতি করার অপরাধে আটক করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি একজন অনথিভুক্ত অভিবাসী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছে ২২ হাজারের বেশি প্রবাসী। গত ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে।

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি সমন্বিত অভিযানে ৬০২ জন (নারী–পুরুষ) অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২১৪ জন বাংলাদেশি।

মালয়েশিয়ায় অভিবাসী পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার মেলাকা রাজ্যে এক প্রতিবন্ধী নারীকে অপহরণ ও মারধরের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।গত কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানে তাদের আটক করা হয়েছিল । গতকাল শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সব তথ্য জানিয়েছে।

২৭ সেপ্টেম্বর (শুক্রবার) মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ডিটেনশন ক্যাম্প থেকে তাদের দেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন বিভাগ।

১০ মাসে ৪ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষের বরাত দিয়ে ২২ সেপ্টেম্বর (রোববার) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রবাসে বাংলাদেশি কিছু ব্যক্তির কর্মকাণ্ডের জন্য প্রবাসীদের কষ্টে অর্জিত সুনাম ক্ষুণ্ণ হয়। এসব ব্যক্তিদের কাছে সাধারণ প্রবাসীরা অসহায় বলা যায়। বিভিন্ন বাংলাদেশি সংগঠনের আশ্রয়-প্রশ্রয়ে তারা বিদেশেও বেপরোয়া হয়ে ওঠে।